নবছায়ার উদ্যোগে সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নবছায়া সংগঠনের উদ্যোগে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যাত্রাপুর এ.কে উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে নবছায়ার সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবছায়ার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা সুমন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী শাহাবুদ্দীন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর এ.কে উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব কাজী হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, সৈয়দ তৈয়বুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ, সৈয়দ সিরাজ এবং বাবুল মুন্সী, ইউপি সদস্য (২নং ওয়ার্ড), যাত্রাপুর।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ নবছায়ার সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণের মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবছায়া — একটি সুন্দর সমাজ বিনির্মাণে।
1 Comments
সদস্য
মাশা আল্লাহ
Add a Comment
Reply to Comment